রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
রাজনীতি

ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার সকালে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এ কথা বলেন।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এই সংলাপের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, "ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দলের সহযোগিতা চাই।" তিনি আরও জানান, কমিশন সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই।

সংলাপের প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ কিছু দল প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি। জামায়াতে ইসলামী পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায় বলে জানা গেছে।

এছাড়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনও সংলাপে অংশ নেয়নি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি, তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং তাদেরকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন