আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘটে যাওয়া শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
আজ রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন যুক্তিতর্ক উপস্থাপনকালে। এর আগে, ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।
এছাড়া, চিফ প্রসিকিউটর জিয়াউলের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেছেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রীর ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হবে।