বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মানবতাবিরোধী অপরাধের তদন্তে দ্রুত গণশুনানি শুরু হবে

মানবতাবিরোধী অপরাধের তদন্তে দ্রুত বিভিন্ন জেলায় গণশুনানি অনুষ্ঠিত হবে।

মানবতাবিরোধী অপরাধের তদন্তে দ্রুত গণশুনানি শুরু হবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য দ্রুত বিভিন্ন জেলায় গণশুনানি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণশুনানিতে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে। এই গণশুনানির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং মামলার উপযোগী তথ্য-প্রমাণ পেলে সে অনুযায়ী মামলা করা হবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, চলতি সপ্তাহ থেকেই গণশুনানির কাজ শুরু করার চেষ্টা চলছে। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, তাদের বিচারের সুযোগ রয়েছে বাংলাদেশের আইনে।

বিজ্ঞাপন