সারাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গণশুনানির জন্য সকল রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচারের সুযোগ রয়েছে।
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলার তদন্ত চলছে উল্লেখ করে আমিনুল ইসলাম জানান, শিগগিরই এই মামলার প্রতিবেদন দাখিল হবে।