সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল হিসেবে উল্লেখ করেছেন।

১৩ জুলাই সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকে প্রচলিত আইন অনুযায়ী কারাগারে যেতে হবে।"

প্রতিমন্ত্রী আরও জানান, "একজন আসামি দেশের বাইরে থাকলেও, আত্মসমর্পণ করুন বা না করুন, আইনি প্রক্রিয়া একই থাকবে।"

২০২৫ সালের ১৭ নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে প্রায় দুই বছর ধরে ভারতে অবস্থান করছেন।

সম্প্রতি, বার্তাসংস্থা রয়াটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন