মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মৃত্যুদণ্ডে দণ্ডিত কাউকে পাসপোর্ট দেওয়া হলে তা বিচারের সাথে উপহাস করা হবে।"
চিফ প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনার দেশে ফেরার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, "শেখ হাসিনার দেশে আসার সদিচ্ছা নেই।"
আইনবিদদের মতে, পলাতক ও দণ্ডিত হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার সুযোগ নেই। তবে আত্মসমর্পণ করতে চাইলে তাকে সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে, শেখ হাসিনা প্রকৃতপক্ষে দেশে আসতে চান কিনা, তা নিয়েও আইনজীবীদের মধ্যে আলোচনা চলছে।