যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলেও তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, যিনি হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন।
সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "হেগসেথ অভিশংসনের মুখে পড়লেও আমি তার প্রতি সমর্থন অব্যাহত রাখব।"
ম্যাসিকে 'স্টোন কোল্ড লুজার' (চরম ব্যর্থ ব্যক্তি) বলে মন্তব্য করেন ট্রাম্প। ম্যাসি হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে আটটি ধারা উত্থাপন করেছেন।
অভিযোগে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় দায়ী হেগসেথ।
ম্যাসির এই উদ্যোগের পর হেগসেথের প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।