মার্কিন কংগ্রেসে অভিশংসনের মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানে যুদ্ধ শুরু করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ৮টি ধারা উপস্থাপন করেছেন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
সোমবার এই অভিশংসন প্রস্তাব পার্লামেন্ট অধিবেশনে উত্থাপন করা হয়। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের পাশে দাঁড়িয়েছেন।
ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ভেনেজুয়েলায় সামরিক অভিযানে প্রতিরক্ষামন্ত্রী জয়ী হয়েছেন এবং অভিশংসিত হলে তিনি হেগসেথের সমর্থনে থাকবেন। রুবিও অভিশংসনের উদ্যোগকে অন্যায্য বলে মন্তব্য করেছেন।
অভিশংসনের ঝুঁকি নিয়ে হেগসেথ বলেন, তিনি পেন্টাগনে কাজের রেকর্ড নিয়ে আত্মপক্ষ সমর্থনে প্রস্তুত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিশংসনের প্রস্তাবকে রাজনৈতিক নাটক হিসেবে আখ্যা দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না।