মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার

সরকার শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার

সরকার শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায়। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, যেহেতু শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইছেন, তাই ভারতের পক্ষ থেকে কোনো আইনি জটিলতা হবে না।

ডা. জাহেদ উর রহমান আরও জানান, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে, যার ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনার ফলে জনসাধারণের মধ্যে কিছুটা ভয় সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় এলে এসব ঘটনা কমে যাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এই পরিস্থিতিতে কেউ দলীয় কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন