মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণমাধ্যমকে চাপ মুক্ত রাখতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে চাপ মুক্ত রাখতে চায় সরকার, জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

গণমাধ্যমকে চাপ মুক্ত রাখতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যমকে চাপের মধ্যে রেখে নিয়ন্ত্রণ করতে চায় না। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান।

তিনি আগুন সন্ত্রাসের মূল হোতাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ সভায় টেলিভিশন শিল্পের আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। তিনি টেলিভিশন মিডিয়ার জন্য বিজ্ঞাপনের রেট বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এছাড়া, সাংবাদিকদের যথাসময়ে ও যথাযথ বেতন নিশ্চিত না হলে দায়িত্বশীল সাংবাদিকতা করা কঠিন হবে বলে জানান তিনি। গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করার দাবিও জানান ফাহিম আহমেদ।

বিজ্ঞাপন