সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত
রাজনীতি

গণতন্ত্রের মূল স্তম্ভ গণমাধ্যম, রাষ্ট্রপতির মন্তব্য

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে গণতন্ত্রের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।

গণতন্ত্রের মূল স্তম্ভ গণমাধ্যম, রাষ্ট্রপতির মন্তব্য

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জনগণের উপকারে আসে।

১৯ অক্টোবর সোমবার দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। তিনি বলেন, মিডিয়া যদি গণতান্ত্রিক হয়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারে।

রাষ্ট্রপতি সকল গণমাধ্যমকর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রপতি অন্যায়ভাবে চাকুরিচ্যুতি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার বিচার নিশ্চিত করার মতো মূল সমস্যাগুলোর সমাধানে পেশাদার সংগঠনগুলোর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

ডিআরইউ প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে সংগঠনের পরিচিতি এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করে। তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন এবং ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন