সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু
রাজনীতি

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে তথ্য ঘাটতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে তথ্য ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে তথ্য ঘাটতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশিকে মৃত‍্যুদণ্ড দেওয়ার বিষয়ে তথ্য আদান–প্রদান নিয়ে ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে দুই বাংলাদেশিকে মৃত‍্যুদণ্ড দেওয়ার বিষয়ে দুদেশের মধ‍্যে তথ‍্য আদান–প্রদান নিয়ে গ‍্যাপ তৈরি হয়েছে। দুই বাংলাদেশিকে শিরশ্ছেদের ঘটনায় তথ্য ঘাটতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, জেনেভা কনভেনশন অনুযায়ী অপরাধী ধরা পড়লে বাংলাদেশকে জানানো উচিত ছিল। এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

অন্য এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা আমলের যত চোর আছে; দেশকে অস্থিতিশীল করতে যুক্ত, তাদের বিচারের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন