সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিজেসি ও বিবিসির যৌথ ওয়ার্কশপ ও সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজেসি ও বিবিসির যৌথ কর্মশালায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিজেসি ও বিবিসির যৌথ ওয়ার্কশপ ও সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও বিবিসি মিডিয়া অ্যাকশনের উদ্যোগে 'পলিসি অ্যাডভোকেসি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট' শীর্ষক দুই দিনব্যাপী রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালা ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে বিজেসি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে গণমাধ্যমের নীতিগত সংস্কার, সম্প্রচার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং নীতি নির্ধারণী প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত হয়।

দুই দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে নীতিগত ঘাটতি ও স্টেকহোল্ডার বিশ্লেষণ, সম্প্রচার মাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ ও পলিসি ঘাটতি চিহ্নিতকরণ, আন্তর্জাতিক চর্চা ও কৌশল নির্ধারণ, বৈশ্বিক অভিজ্ঞতার ভিত্তিতে অ্যাকশন প্ল্যান তৈরি, ঝুঁকি ব্যবস্থাপনা ও ডিজিটাল গাইডলাইন প্রণয়ন অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন