মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে টানা পঞ্চম দিনের সড়ক অবরোধ, পর্যটন ব্যবসায়ীরা বিপাকে

সাজেকে টানা পঞ্চম দিনের সড়ক অবরোধ, পর্যটন ব্যবসায়ীরা অনিশ্চয়তায়।

সাজেকে টানা পঞ্চম দিনের সড়ক অবরোধ, পর্যটন ব্যবসায়ীরা বিপাকে

রাঙামাটির সাজেকে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় দুটি সংগঠনের সদস্যরা। এই অবরোধের ফলে পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন সেখানকার পর্যটন ব্যবসায়ীরা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সাজেকের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের এ অবরোধের কারণে সাজেকের পাশাপাশি বাঘাইহাট ও দীঘিনালার সঙ্গে সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি পাঁচ দফা দাবিতে তৃতীয় দফায় এ অবরোধ কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

এদিকে, সংঘাত এড়াতে সাজেকে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে সাজেকের উজোবাজারে পৌঁছেছে দুই সংসদ সদস্যসহ সরকারি একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে হেডম্যান ও কারবারিদের প্রতিনিধিরাও রয়েছেন।

বিজ্ঞাপন