সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের নিরাপদে ফেরার নির্দেশ

সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের নিরাপদে ফেরার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সাজেকে পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের নিরাপদে ফেরার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জনস্বার্থে অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, সাজেকের সড়ক অবরোধ প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অবরোধের কারণে ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে সাজেক ভ্রমণে আসা পর্যটকেরা। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি থেকে পর্যটকেরা সাজেকে পৌঁছাতে সক্ষম হন।

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধের ডাক পালন করা হয়।

বিজ্ঞাপন