সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

রিয়াদের বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন হলেন মো. শাহেদ আহম্মেদ, যিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা।

মো. শাহেদ আহম্মেদের পিতা মো. রফিকুল ইসলাম এবং মাতা মোছা. শাহেরা বেগম। অপর নিহত ব্যক্তি হলেন নাসরুল্লাহ বদরপুরি, যিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মাতা জাহানারা বেগম।

রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গতকাল বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। হামলার সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষমান ছিলেন।

এ দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর পাশাপাশি মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে। সরকার এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বিজ্ঞাপন