সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির আহ্বান: সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা

রাষ্ট্রপতি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির আহ্বান: সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা

পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার ৪৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, "সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।"

এ সময় রাষ্ট্রপতি ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, "জেলার উন্নয়ন ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।"

বিজ্ঞাপন