মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সফরে গেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঠাকুরগাঁও সফরে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ৬ সেপ্টেম্বর রোববার সকালে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।

দুপুরের দিকে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। সফরের প্রথম দিন তিনি শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করেন।

এরপর রাষ্ট্রপতি কালীবাড়ির নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগদান করেন। রাতের বেলায় তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের শেষে তিনি নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাওয়ার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন