সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সফর ঠাকুরগাঁওয়ে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সফর ঠাকুরগাঁওয়ে

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সকালে ১০টায় হেলিকপ্টারে ঢাকা ত্যাগ করবেন এবং বেলা ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।

সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। এরপর তিনি কালীবাড়ির নিজ বাসভবনে যাবেন এবং দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। রাতে তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের শেষে তিনি সার্কিট হাউসে যাবেন এবং হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন