রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত দুই দিনে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৩ হাজার ২০৬ টি মামলা করেছে। এই তথ্য শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের সূত্র অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২১৫ টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ১৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১১৮ টি মোটরসাইকেলসহ ২২৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫১২ টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪৫ টি মামলা রেকর্ড করা হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-তেজগাঁওয়ে ২৪৪ টি, ট্রাফিক-মিরপুরে ৬৬৯ টি, ট্রাফিক-উত্তরায় ৬২০ টি এবং ট্রাফিক-গুলশানে ২৭৩ টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে ৮৭৮ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৫০১ টি গাড়ি রেকার করা হয়েছে।