রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৭৬১২ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৭৬১২ মামলা করেছে ডিএমপি।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৭৬১২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৭ হাজার ৬১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে।

মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৯৮টি মোটরসাইকেলসহ মোট ৫৫৮টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৭৬টি বাস, ৪০টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ১২১টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০৭টি মোটরসাইকেলসহ মোট ৬৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ৬২টি বাস, ৫২টি ট্রাক, ৯৩টি কাভার্ডভ্যান, ২৫৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৯২৪টি মামলা হয়েছে।

উত্তরা বিভাগে ৭৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩১৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৩০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭০টি বাস, ৫৩টি ট্রাক, ১০৩টি কাভার্ডভ্যান, ৩৭০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৮৬টি মোটরসাইকেলসহ মোট দুই হাজার ৪১৪টি মামলা হয়েছে।

অভিযানকালে মোট এক হাজার ৪৬৬টি গাড়ি ডাম্পিং এবং এক হাজার ৬৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন