মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ছিনতাই রোধে র‍্যাবের নতুন পেট্রোলিং কার্যক্রম শুরু

রাজধানীতে ছিনতাই রোধে র‍্যাবের নতুন পেট্রোলিং কার্যক্রম শুরু হয়েছে।

রাজধানীতে ছিনতাই রোধে র‍্যাবের নতুন পেট্রোলিং কার্যক্রম শুরু

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে র‍্যাব ‘ক্রস কান্ট্রি মোটর বাইক পেট্রোলিং’ কার্যক্রম শুরু করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।

র‍্যাব-২-এর এএসপি সৌরভ মাহমুদ জানান, এই কার্যক্রমের লক্ষ্য হলো নগরবাসীকে নিরাপত্তা প্রদান করা এবং ছিনতাইকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেল টহল চলবে।

এছাড়া, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত র‍্যাবের নিয়মিত পেট্রোলিং কার্যক্রমও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, রাতের বেলায় যেকোনো অসঙ্গতি দেখা দিলে র‍্যাবের হটলাইনে কল করার জন্য জনগণকে আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন