রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে আগুন লেগেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।