রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে একজন শিশু সহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ১০ তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ আগুন লাগে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাতের ধারণা করা হচ্ছে।