সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কেরানীগঞ্জে আগুনে একজনের মৃত্যু, নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা সময় লেগেছে

কেরানীগঞ্জের আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, একজন দগ্ধ।

কেরানীগঞ্জে আগুনে একজনের মৃত্যু, নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা সময় লেগেছে

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও একটি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, এই ঘটনায় মো. মানিক (৪৫) নামের একজনকে ১০০ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিকের শাসনালী পুড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন