সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে চেষ্টা

কেরাণীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে চেষ্টা

ঢাকার কেরাণীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে নারিকেল বাগের আমান প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

এছাড়া, আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন