সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় কৃষকের মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার

সাতক্ষীরায় কৃষকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।

সাতক্ষীরায় কৃষকের মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর মনোরঞ্জন মণ্ডল নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনোরঞ্জন মণ্ডল (৬৫) উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সকালবেলা শৈলখালীর একটি ধান ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, "মনোরঞ্জন মণ্ডল একজন বৃদ্ধ ও পরিশ্রমী কৃষক ছিলেন। ধারণা করা হচ্ছে, ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।" মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন