চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর প্রধান সহযোগীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে শুক্কুর ও জামাই ইয়াসিন বর্তমানে মূল ইয়াসিনের অনুপস্থিতিতে বাহিনীর নেতৃত্ব দিচ্ছে।
পুলিশের দাবি, এই দুইজন এসআরবি সদস্য হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে সরাসরি অংশগ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ভাঙচুর এবং পুলিশ সদস্যদের খাবারের পানিতে বিষ মেশানোর মতো অপরাধে জড়িত।
এছাড়া, গ্রেফতার ব্যক্তিরা ফেসবুকে ইয়াসিনের পক্ষে বিভিন্ন পেজ পরিচালনা করত বলে পুলিশ জানায়।