রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ডিএমপি।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শনিবার (১০ অক্টোবর) এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭৪টি মামলা হয়েছে, যার মধ্যে তিনটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৮টি মামলা হয়েছে, যেখানে ১২টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১১টি অটোরিকশা এবং ৯২টি মোটরসাইকেল রয়েছে।

মতিঝিল বিভাগে ৩৬১টি মামলা হয়েছে, যার মধ্যে ২৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৭টি অটোরিকশা এবং ১৮৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।

ওয়ারী বিভাগে ৪২২টি মামলা হয়েছে, যেখানে ২০টি বাস, ২১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৭৭টি অটোরিকশা এবং ১৭০টি মোটরসাইকেল রয়েছে।

তেজগাঁও বিভাগে ১১২টি মামলা হয়েছে, মিরপুর বিভাগে ২০৪টি এবং উত্তরা বিভাগে ৩১০টি মামলা হয়েছে। গুলশান বিভাগে সবচেয়ে বেশি ৮০৫টি মামলা হয়েছে, যেখানে ১১০টি বাস, আটটি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫টি অটোরিকশা এবং ২৭৫টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।

অভিযান চলাকালে ৬০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন