বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডিএমপির ঘোষণা: ৩০০ ফিট সড়কে ডাকাতির দাবি মিথ্যা

৩০০ ফিট সড়কে ডাকাতির দাবি মিথ্যা বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির ঘোষণা: ৩০০ ফিট সড়কে ডাকাতির দাবি মিথ্যা

রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা নাকচ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে ডাকাতির যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

ডিএমপি স্পষ্টভাবে জানায়, ৩০০ ফিট সড়কে এ ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

এছাড়া, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করেছে ডিএমপি।

বিজ্ঞাপন