মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

যুক্তরাজ্যে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু

যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু

যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় ঢুকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ডনকাস্টার শহরের কাছে এ ঘটনা ঘটে।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বাঘটি ওই ব্যক্তির ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। চিকিৎসাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচাতে পারেননি এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার পর বাঘটি তার খাঁচার ভেতরেই ছিল এবং পার্কের বাইরে সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্কের সকল দর্শনার্থীকে সরিয়ে নেওয়া হয়।

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ একটি ‘গুরুতর ঘটনা’ ঘটার কথা নিশ্চিত করেছে এবং ঘটনার পর আকর্ষণকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।

ইয়র্কশায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পার্কের ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ অংশে দর্শনার্থীরা ৩০০ মিটার দীর্ঘ উঁচু হাঁটার পথ থেকে বাঘগুলো দেখতে পারেন।

আমুর বাঘ বিশ্বের বিপন্ন বন্যপ্রাণীগুলোর একটি। বন্য পরিবেশে এ প্রজাতির আনুমানিক ৫০০টি বাঘ টিকে আছে বলে ধারণা করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এবং কীভাবে তিনি বাঘের খাঁচায় প্রবেশ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন