রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

প্রধানমন্ত্রীর কার্যালয় ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ দিয়েছে।

‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াঘাট-বড়বাজার সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

১০ অক্টোবর তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ এলাকার জনগণের পক্ষে সেতুটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেতু নির্মাণের জন্য চূড়ান্ত অনুমোদন বা নির্মাণকাজ শুরুর কোনো সিদ্ধান্ত নেই। তবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা এবং অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য স্থানীয় সরকার বিভাগকে বলা হয়েছে।

বিজ্ঞাপন