রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের তীব্র নিন্দা সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায়

বাংলাদেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

বাংলাদেশের তীব্র নিন্দা সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায়

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

ঢাকা অবিলম্বে সংঘাত বন্ধে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতকরণে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।

নিহত ২ বাংলাদেশির পরিবারসহ শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন