রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) এই হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান এবং আহত হন আরও অনেক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। এছাড়াও, আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। হামলায় বেসামরিক মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে করা হামলা গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সরকার এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন