বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এই তথ্যগুলোর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।
১০ অক্টোবর, শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে সতর্কতা জারি করে। পোস্টে বলা হয়, এসব অপপ্রচারে প্রভাবিত না হতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করে। সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।
সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানের বিষয়ে যেকোনো তথ্যের ক্ষেত্রে জনগণের কাছে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের আহ্বান জানানো হয়েছে।