শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাগড়াছড়িতে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়িতে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে উদ্ধার হওয়া একটি মর্টার শেল শনিবার (২১ নভেম্বর) সকালে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সদর জোনের ১৮ বেঙ্গলের বম্ব ডিসপোজাল ইউনিট চেঙ্গী নদীর পাড়ে এই কার্যক্রম সম্পন্ন করে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের শালবনের পল্লীটিলা এলাকায় গর্ত খুঁড়তে গিয়ে মর্টার শেলটি পাওয়া যায়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে।

সেনাবাহিনী জানায়, উদ্ধার হওয়া মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া, যেখানে মর্টার শেলটি পাওয়া গেছে, সেই এলাকায় তল্লাশি কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন