মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক গুলিবিদ্ধ অবস্থায় আটক

খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক ঝিমিত চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক গুলিবিদ্ধ অবস্থায় আটক

খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনী আহত অবস্থায় তাকে আটক করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় ইউপিডিএফের সঙ্গে প্রতিপক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছানোর পর বন্দুকধারীরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ সময় ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন এবং তাকে আটক করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে।

ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ছয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন