বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে
অপরাধ

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন: নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি

রামগড়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, নিরাপত্তা ও তদন্তের দাবি।

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন: নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি

খাগড়াছড়ির রামগড়ে শ্বশুরের ধর্ষণের শিকার এক নারীর নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রামগড়ে এই মানববন্ধন আয়োজন করা হয়।

ভুক্তভোগী নারীর বাবা অভিযোগ করে বলেন, গত ২ আগস্ট বেলা আনুমানিক ১১টায় রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খলিবাড়ি এলাকায় তার মেয়েকে শ্বশুর ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী কান্না করতে করতে বাবার বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানান।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি পরে তার ভুল ও অন্যায় স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। ভুক্তভোগী জানান, এর আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস জাতীয় পানীয় খাওয়ানোর পর অস্বাভাবিক ঘুম ও পরদিন শরীরে ব্যথা অনুভূত হয়েছিল।

তিনি বলেন, সে সময় ভয় ও মানসিক অবস্থার কারণে কাউকে বিষয়টি জানাতে পারেননি। ধর্ষণের ঘটনায় রামগড় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে ভুক্তভোগীর বাবা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার করলেও অভিযুক্তের পরিবারের সদস্যরা তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

বিজ্ঞাপন