মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
অপরাধ

থানার ভেতরে হ্যান্ডকাফ পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল

মাদারীপুর সদর থানার ভেতরে আসামির টিকটক ভিডিও ভাইরাল, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

থানার ভেতরে হ্যান্ডকাফ পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল

মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামির টিকটক ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যান্ডকাফ পরিহিত তানভীর নুসু নামের এক যুবক থানার ভেতরে ভিডিও ধারণ করছেন, আর কাছেই বসে মোবাইল ফোন ব্যবহার করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

স্থানীয় সচেতন মহলে এই ঘটনায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। তারা প্রশ্ন তুলছেন, পুলিশি হেফাজতে থাকা আসামির হাতে মোবাইল ফোন কীভাবে গেল এবং থানার প্রাঙ্গণে তিনি ভিডিও করার সুযোগ পেলেন কীভাবে। পুলিশের নজরদারি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় একটি মারামারির ঘটনায় এক সপ্তাহ আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশের নজরদারি থেকে কীভাবে এই ভিডিও ধারণ করা হলো, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দায়িত্বে নিয়োজিত সদস্যদের চরম গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তার জানা ছিল না এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন