রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে গাড়ি তল্লাশিতে উদ্ধার ৩ কোটি ৭২ লাখ টাকার সোনা

রাজধানীর গোলচত্বরে গাড়ি তল্লাশিতে উদ্ধার ৩ কোটি ৭২ লাখ টাকার সোনা।

রাজধানীতে গাড়ি তল্লাশিতে উদ্ধার ৩ কোটি ৭২ লাখ টাকার সোনা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার গোলচত্বরে একটি গাড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধার সোনার মূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকারও বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় তল্লাশির জন্য একটি গাড়িকে থামার নির্দেশ দেওয়া হয়। তবে গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।

গোয়েন্দা কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেন। এছাড়াও, একটি আইফোনসহ তিনটি মোবাইল, একটি ল্যাপটপ, নগদ টাকা ও অন্যান্য জিনিস জব্দ করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসে স্বর্ণের এই বার ও পাতগুলো পরীক্ষা করা হয়। সেখানে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি ২৪ ক্যারেটের সোনা আছে বলে নিশ্চিত করা হয়েছে।

এই ঘটনায় পলাতক গাড়ি চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন