ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সোনার বার, বিদেশি সিগারেট, মদ, ত্বক ফর্সাকারী ক্রিম ও মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জব্দ করা সোনার বারের বাজারমূল্য ৯ কোটি ৬৮ লাখ টাকা।
এছাড়াও, অভিযানে ৫৮৯ লিটার লিকার, ২ হাজার ৯২৩ কার্টুন সিগারেট, ৩৫০ পিস ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন ও ৩১৫ কেজি ওষুধসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য জব্দ করা হয়েছে।
এনবিআর জানায়, যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ টাকা শুল্ক-কর আদায় করা হয়েছে।