সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধার, আটক ১ বিমান কর্মী

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধার, আটক ১ বিমান কর্মী।

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধার, আটক ১ বিমান কর্মী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-ওয়ান ফোর ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস বিভাগ।

এ ঘটনায় বিমানের একজন কর্মীকে আটক করা হয়েছে। আটককৃত কর্মী একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উদ্ধারকৃত সোনার বার ছিল ১২০টি, যার আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি ৫৭ লাখ টাকা।

ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ঘটনা তদন্তের জন্য কাস্টমস বিভাগ কাজ করছে।

বিজ্ঞাপন