রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

গাজীপুরে সিএনজিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে।

গাজীপুরে সিএনজিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মেদী আশুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফুলবাড়িয়া থেকে একটি সিএনজি থ্রী হুইলার যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। মেদী আশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পর যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন