রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি

নাটোরের মসজিদে দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি

নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে।

মসজিদের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও চোরদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন জানান, ভোরে এক নারী দানবাক্সে টাকা দিতে গিয়ে তালা ভাঙা দেখতে পান।

এ ঘটনার পর তিনি আশপাশের লোকজনকে জানালে তারা মসজিদে গিয়ে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি মাথা কাপড় দিয়ে ঢেকে মসজিদে প্রবেশ করে। তারা দানবাক্সের তালা ভেঙে ভোর ৪টা ৫ মিনিটে টাকাগুলো ব্যাগে করে নিয়ে চলে যায়।

মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

কমর উদ্দিন জানান, প্রায় এক বছর তিন মাস ধরে দান বাক্স খোলা হয়নি। এর আগে তিন মাস পর একবার দানবাক্স খুলে ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্তের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার চলছে।

বিজ্ঞাপন