সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
জাতীয়

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অন্তর নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার কাফুড়িয়া পট্টি এলাকার একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ অক্টোবর বেলা ৩টার দিকে ক্রিল ল্যান্ডার ওয়েবার বগুড়া থেকে লালমনি এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে নামেন। ওই সময় তার সঙ্গে ভেস্ট পরা এক বাংলাদেশি যুবককে দেখা যায়। পরে তিনি ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে ব্যাগ রেখে বুথে টাকা তুলতে যান এবং ফিরে এসে যুবককে দেখতে পাননি।

পর্যটক ক্রিল স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় অভিযোগ জানালে পুলিশ মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। ৫ দিন পর ল্যাপটপটি উদ্ধার হলেও ক্যামেরা এখনও উদ্ধার হয়নি।

বিজ্ঞাপন