সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
অপরাধ

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ব্যাগ চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সহায়তা প্রদানকারী ও তথ্যদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্ত করা হয়েছে। শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি।

জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার গত ৭ অক্টোবর বগুড়ার ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে কিরিল ল্যান্ডার ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান এবং ফিরে এসে দেখেন, ব্যাগসহ যুবক উধাও হয়ে গেছে। চুরি হওয়া ব্যাগে ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল।

বিজ্ঞাপন