সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
অপরাধ

পদ্মায় জলদস্যুদের সংঘর্ষে স্পিডবোটে আগুন ও গুলিবর্ষণ

কুষ্টিয়ার পদ্মা নদীতে জলদস্যুদের সংঘর্ষে স্পিডবোটে আগুন ও গুলির শব্দ শোনা গেছে।

পদ্মায় জলদস্যুদের সংঘর্ষে স্পিডবোটে আগুন ও গুলিবর্ষণ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের সংলগ্ন এলাকায় দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ এবং পরে সেগুলো মাঝনদীতে ডুবিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আরকান্দি, লিসেনদিয়া ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের চারটি স্পিডবোট চলাফেরা করতে দেখা যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় অপরপক্ষের সদস্যরা বোটগুলো নদীর তীরে রেখে চলে যায়। এরপর প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সময় নদী তীরবর্তী পানবরজে কাজ করা চাষিরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান এবং কিছুক্ষণ পর পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। স্থানীয়রা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, তারা ঘটনাটি শুনেছেন। তবে এটি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত হওয়ায় তারা তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে। লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি মিটিংয়ে রয়েছেন জানিয়ে সংযোগ কেটে দেন।

বিজ্ঞাপন