শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদ্মা নদীর পানি বৃদ্ধি, কুষ্টিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে কুষ্টিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি।

পদ্মা নদীর পানি বৃদ্ধি, কুষ্টিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুষ্টিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়ন মারাত্মক বন্যাঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার পানি বৃদ্ধির কারণে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বেশিরভাগ নিচু এলাকা তলিয়ে গেছে। এতে চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলের জমি পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক কৃষিক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

পানি প্রতিনিয়ত বাড়তে থাকায় সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চিলমারী ইউনিয়নে অভিভাবক ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্তে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো বন্ধ রাখা হয়েছে।

তবে, শিক্ষাপ্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত নির্দেশনা জানানো হয়নি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের নতুন নতুন বসতি তলিয়ে গিয়ে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন