শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ভারতে দুই বছর কারাভোগ শেষে ৪৭ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ভারতে দুই বছর কারাভোগ শেষে ৪৭ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৪ জন নারী এবং ৪৩ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি’র কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, এই ৪৭ জন ব্যক্তি এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে ভারতে যান। তারা ভারতের তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন এবং পরে পুলিশের হাতে আটক হন।

আটক হওয়ার পর, তাদের বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্পে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় দেওয়া হয়। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে আসেন।

এই ৪৭ জনের বাড়ি বাংলাদেশের নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায়। সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ হলে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

পরে থানা থেকে তিনটি এনজিও সংস্থা — মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার — তাদের পরিবারের কাছে পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন