শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহাখালীতে বাস মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটের সৃষ্টি

মহাখালীতে বাস মালিক ও শ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো ব্যাপক যানজট।

মহাখালীতে বাস মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটের সৃষ্টি

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তারা সড়কে নামেন। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বাস মালিকদের অভিযোগ, যানবাহনের সব ধরনের কাগজপত্র ঠিক থাকার পরও এক বা একাধিক মামলা দেওয়া হচ্ছে। তারা বলেন, "আমাদের বিরুদ্ধে অবৈধভাবে মামলা দায়ের করা হচ্ছে।"

এছাড়া, কিছু বাস ডাম্পিং করে দীর্ঘদিন আটক রাখার ফলে কিস্তি পরিশোধে সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও জানান মালিকরা।

আচমকা এই অবরোধের ফলে রাজধানীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। পেশাগত কারণে যাতায়াতকারী অনেকেই বাধ্য হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বিজ্ঞাপন